মেয়েদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে ছেলের বাবা-মায়ের সম্পর্ক কেমন সেটা জেনে তারপর বিয়ে করুন। টক্সিক ফ্যামিলিতে বড় হওয়া ছেলে কোনদিন আপনাকে একটা সুস্থ সম্পর্ক দিতে পারবে না। হাজার চেষ্টা করলেও পারবে না। বাবা-মা থেকে বউকে দূরে সরিয়ে নিলেও সম্ভব না। কারণ একটা সন্তানের ছোটবেলার মেমোরি ব্রেইনে এমনভাবে সেট হয়ে যায় যেটা বড় হবার পরে সারিয়ে তোলা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে।
যে ছেলে আজীবন দেখে এসেছে তার বাবা-মা একে অপরকে সম্মান করে না। একে অপরের ভুল ধরাটা কে গর্বের মনে করে। সন্তানের সামনে একে অপরকে হেনস্থা করতে দ্বিধাবোধ করে না। সে বাড়ির সন্তান আর যাই হোক কোনদিন ভালো পার্টনার হতে পারে না। কারণ ছেলেবেলা থেকে সে হাজবেন্ড-ওয়াইফ এর সম্পর্কের মাঝে এই ব্যাপারগুলাকে নরমাল হিসেবেই কাউন্ট করে। তার ব্রেইন তাকে এই সিগন্যালই দিতে থাকে ক্রমাগত।
এতে করে এই যে টক্সিসিটি ক্রমাগত চক্রাকারে ঘুরতে থাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। চাইলেও এই চক্র থেকে সহজে বের হতে পারে না।
আমাদের এই সমাজে মেয়েদের বিয়ের সময় ছেলে কি করে, ছেলের বেতন কত, ছেলের প্রোপার্টির খোঁজ, ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা এই বিষয়গুলোতে যেভাবে জোর দেয়া হয় ঠিক একইভাবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তথা-ফ্যামিলি মেম্বার কার সাথে কার সম্পর্ক কেমন এই ক্ষেত্রেও যদি একইভাবে যাচাই-বাছাই করে মেয়ে দিতো তাইলে ডিভোর্সের হার কিছুটা হলেও কমতো।
একটা সংসার একটা ঘরের মত, কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। ঘরের একটা স্তম্ভ নড়ে গেলে ঘরটি যেমন এক দিকে হেলে পরে তেমনি সংসার জীবনে হাজবেন্ড-ওয়াফের সম্পর্কের কোন একটা দিক নড়বড়ে হলে সম্পর্ক ও এক দিকে হেলে পরে। তাই বিয়ের সময়ে কোন একটা বিষয়কে ছোট সমস্যা বলে এড়িয়ে যাবেন না। কে জানে সেই ছোট সমস্যাই একদিন বিশাল আকারে আবির্ভূত হতে পারে.......
🌻🌻
Thursday, October 31, 2024
Wednesday, October 23, 2024
পুরুষ তার নারীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায়। যেমন─
০১. দৃষ্টিঃ
পুরুষ বাড়ি ফিরলে, তার দিকে তার নারীর তাকানোটা, পুরুষের কাছে ভীষণ সুখকর প্রাপ্তি। যতোই ব্যস্ত থাকো, একটুকুন তাকাও চোখ মেলে। একটু ঘাড় ফিরিয়ে তাকালে চুলার রান্না পুড়ে যাবে না, একটু চোখ তুলে তাকালে ফোনের মুভিটা চিরতরে মিস হয়ে যাবে না। তোমার অমন অপরূপ চোখ দু'টির গাঢ় দৃষ্টির অপার্থিব সুখ তাকে দাও না!
০২. ধন্যবাদঃ
পুরুষ তার নারীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করে। তবুও, তার কাজটুকুকে ধন্যবাদ দিলে, সে অকল্পনীয় সুখ পায়। একটি ফুল উপহার পেলে যে ধন্যবাদটুকু দিতে ইচ্ছে করে তোমার, সেই ধন্যবাদই তোমার দিকে তার এগিয়ে দেওয়া জলের গ্লাসটি আশা করে। এই ধন্যবাদ তাকে বুঝিয়ে দেয়─ তার প্রেমটুকু মূল্যহীন নয়। সবসময় শব্দ দিয়ে ধন্যবাদ দিতে হয় না, মিষ্টি হাসির আভাতেই নিঃশব্দে জানিয়ে দাও─ 'থাঙ্কু।'
০৩. মানসিক আশ্রয়ঃ
পুরুষ তার নারীর কাছে আমৃত্যু একটি জিনিশই চায়─ মায়ের মতো আশ্রয়। তাকে অনুপ্রেরণা দাও পজিটিভ আচরণের মাধ্যমে। তুমি তার স্বস্তি হও। নিজের চাওয়াপাওয়া নিয়ে বলতে থেকো না, তাকে বলো─ "এমাসে তুমি একটি শার্ট কিনবে।" এবং তুমিই কিনে দাও। এটি তার কাছে উপহার নয়, তার চেয়েও বেশিকিছু─ প্রেমময় আশ্রয়। তোমার পুরুষ কি একটি চুমুর সাথে একটি কলম পাওয়ার যোগ্যতা রাখে না তোমার কাছ থেকে?
০৪. বন্ধুতাঃ
তুমি নিজেকে তোমার পুরুষের পুরস্কার ভেবো না। এই ভুলটি প্রায়ই করে নারীরা। মারাত্মক ভুল এটি! নারী ভেবে বসে থাকে─ 'আমি রূপবতী, আমি দেহসৌষ্ঠবে অতুলনীয়া, অতএব সে যে আমাকে পেয়েছে, এটাই বিশাল সৌভাগ্য তার।' না, সে তোমাকে পেয়েছে তার অতোটা যোগ্যতা আছে বলেই। নইলে তুমি তাকে ছেড়েই যেতে। নারীর ওই আচরণে পুরুষ মানসিকভাবে তীব্রভাবে আহত হয়। তুমি নিজেকে তোমার পুরুষের 'ট্রফি' ভেবো না। তুমি তোমার পুরুষের 'প্রাইজ' নও, ঠিক যেমন তোমার পুরুষ তোমার 'সার্টিফিকেট' নয়। একটি স্বাস্থ্যকর প্রেমজ সম্পর্কের পূর্বশর্ত হলো─ বন্ধুতা। বন্ধুতা তুচ্ছাতিতুচ্ছ আচরণেও প্রকাশ পায়: তার চুলে হাত রাখো, তাকে মিষ্টি কটাক্ষে বলো─ "শেভ করো, খোঁচা লাগছে।" বলো─ "আজকের চা তুমি বানাবে।"
সম্পর্ককে জটিল করে তুলো না, ছোট্টছোট্ট কমপ্লিমেন্টে ভরিয়ে তোলো। হ্যাঁ, এরকম তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক করে তোলে।
©
Tuesday, October 22, 2024
প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইলো 😭😭😭😭এই ভুল কখনই করোনা। 'স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি।
'আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি
তোমার সংসার করবোনা। স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধুমাত্র চেয়েছিলো।
'বাবার বাড়িতে আসা মাত্রই ভাইয়া জিঙ্গেস করলো।
কি ব্যপার আয়েশা তুই হঠাৎ বাড়িতে!
'কেনো আমি কি আসতেছে পারিনা।
নাকি আসা বারন আছে।
'আরে সেটা বলিনাই।
তুইতো আসার আগে বলে আসিস। কিন্তু আজ বলে আসলিনা এই জন্যে বললাম।
'ওহ।
'আচ্ছা তুই বিশ্রাম কর।
আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।
'এমন মুহূর্তে ভাবি বলে উঠলো,বাহ দরদ দেখি উতলে পরতেছে বোনের জন্যে। আমার বাবা-মা আসলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকেনা।
এই দিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে। বলছি-কি পকেটে টাকা আছে।
নাকি বাচ্ছার স্কুলে যেই টাকা দিবা সেই টাকা
নিয়ে যাচ্ছো হ্যা।
'ভাবির এমন কথায় ভাইয়া বললো।
আরে এমন করে বলতেছো কেনো বুজলাম না।
'তোমাকে বাজারে যেতে হবেনা।
বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে।
ওই টাকাটা নষ্ট করিওনা।
'ভাবির মুখে এই কথা গুলা শুনে কি বলবো
ভেবে পাচ্ছিনা।কারন পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া কেউ নেই।
বাবা-মা অনেক আগেই মারা গিয়েছে।
'ভাইয়া থাক বাজারে যেওনা।
আমি থাকার জন্যে আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম
তাই ভাবলাম ভাইয়া - ভাবিকে একটু দেখে যাই।
এখনতো দেখা হলো।
আমি চলে যাচ্ছি।
'মানে এখনি যাবি।
'হ্যা ভাইয়া এখনি যাইতে হবে। আচ্ছা ভাবি ভালো থাইকেন যদি সময় পান আমার বাড়িতে আসিয়েন
ঘুরতে।
'আচ্ছা।
'এর পরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম।
স্বামী আমাকে দেখে মিট-মিট করে হাসতেছে।
'হাসার কিচ্ছুনেই।
ভালোবাসি বলেই চলে আসলাম 🤗
'হ্যা জানিতো।
শোন তুমি রান্না বসাও আমি বাজারে থেকে
কেনা কাটা করে আসতেছি।
'আসলেই বিয়ের পরে যদি সুখের কোন স্থান থাকে সেটা স্বামীর বাড়ি।
স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুজবেন।
কে-আপন আর কে-পর বুঝা যায়।😢
🖊️সংগৃহীত
Monday, October 21, 2024
আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷
আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।
এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।
ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷
✍️Waraqah WQ
Subscribe to:
Posts (Atom)
পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি? . ম...
-
প্রত্যেক মেয়েদের এটা পড়ার জন্য অনুরোধ রইলো 😭😭😭😭এই ভুল কখনই করোনা। 'স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি। 'আসার সময় উচ্চস...
-
মেয়েদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে ছেলের বাবা-মায়ের সম্পর্ক কেমন সেটা জেনে তারপর বিয়ে করুন। টক্সিক ফ্যামিলিতে বড় হওয়া ছেলে কোনদিন আপনাকে...



